বাংলায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে -শুভেন্দু অধিকারী

নন্দ দুলাল ভট্টাচার্য, হাকিকত নিউজ , কোলকাতা : পশ্চিম বঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন যে বাংলায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে। স্বাধীনতার পর ভারত বর্ষে ভোট পরবর্তী এই ধরণের হিংসা কোথাও হয়নি। ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচন বিনা প্রতিদ্বন্তিতায় জেতার প্রতিযোগিতা সেটাও ছিল গণতন্ত্রর পক্ষে একটা বিপজ্জনক জিনিস, আর এবারে যা হয়েছে তা সব রেকর্ড ভেঙে দিয়েছে এখানে রাজনীতির কোনো জায়গা নেই সম্পূর্ণরূপে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আমাদের সংবিধানে যে প্রথম শব্দ রয়েছে “ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল “ ( for the people by the people , of the people) এই ব্যবস্থা টা বাংলায় পুরো ভেঙে পড়েছে। তাই সংবিধানের সবথেকে বড়ো পিলার বিচার বিভাগ, ( judiciary ) যে ভাবে এগিয়ে এসেছে ভারত বর্ষের একজন নাগরিক হিসেবে আমি এটা কে স্বাগত জানাই। কোর্টের এই রায় মানবিকতার জয় হয়েছে, পশ্চিমবঙ্গের সাথে আরো পাঁচটা রাজ্যে ভোট হয়েছিলো কিন্তু কোথাও এতো হিংসা আর মানবাধিকার লঙ্ঘন হয়নি। তিনি আরো যোগ করলেন যে পশ্চিম বাংলার সংবাদ মাধ্যমের একটা বড়ো অংশ সংবিধানের একটি পিলার হওয়া সত্ত্বেও সেরকম ভাবে এই মানবাধিকার লঙ্ঘন এর ঘটনা গুলি কে তুলে ধরতে পারেননি এবং ভবিষতে তারা এই ঘটনা গুলি তুলে ধরার ক্ষেত্রে আরো যত্নবান হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search Videos