বিভিন্ন দাবিতে আশা কর্মী ইয়নিয়নের স্মারকলিপি প্রদান

রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউজ ,কোচবিহার : করোনা অতিমারি শুরু থেকে এখন পর্যন্ত কোচবিহার জেলার আশা(ASHA) কর্মীরা তাদের নির্দিষ্ট কাজের বাইরেও অস্বাভাবিক কাজের চাপে প্রতিদিন বিপর্যস্ত হচ্ছে। বহু প্রচার থাকলেও এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য আর কোন স্বাস্থ্যকর্মী ফিল্ডে নিযুক্ত করা হয়নি। আশাদের বলা হচ্ছে স্বাস্থ্য কর্মী, বছরের পর বছর একেই পদে সরকারী কর্মীর ন্যায় কাজ করছে, অথচ খুবই দু:খের বিষয় হল তাদের জন্য নির্ধারিত সান্মানিক ও উৎসাহ ভাতাও মাসের পর মাস দেওয়া হচ্ছে না। কারণ জানতে চাইলে আধিকারিকরা নিদ্ধিধায় বলে দিচ্ছেন টাকা এলে পাবে। নানা উপাধিতে ভূষিত করলেও কিন্তু আশারা আজ বঞ্চনার চূড়ান্ত শিকার হচ্ছে। কোচবিহার জেলায় গত তিনমাস যাবৎ উৎসাহ ভাতা পাচ্ছে না আশা কর্মীরা। তার সাথে এনএইচএম এর আদেশকৃত কোভিড-১৯ ইনসেনটিভ ও প্রায় চারমাসের বকেয়া হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে জেলা শাসকের করণে বিভিন্ন দাবিতে আশা কর্মী ইয়নিয়ন একটি স্মারকলিপি প্রদান করেন সোমবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search Videos