তপসিয়া মনু মেমোরিয়াল ইন্সটিটিউশনের অডিটোরিয়ামে “এক দশকে বাংলার উন্নয়নে মমতা” শীর্ষক বিশেষ সংখ্যা-২০২১ আনুষ্ঠানিক প্রকাশনা হলো
জাভেদ হোসেন, হাকিকত নিউজ , কোলকাতা : ৯ মার্চ মঙ্গলবার আয়োজিত ‘এক দশকে বাংলার উন্নয়নে মমতা শীর্ষক বিশেষ সংখ্যা-২০২১ আনুষ্ঠানিক প্রকাশনা হলো। শীর্ষক বিশেষ সংখ্যা-২০২১ আনুষ্ঠানিক প্রকাশের পর ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সচেতন নাগরিকের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক আলোচনায় অংশ নিয়ে রাজ্যে বিপর্যয় মোকাবেলার ভারপ্রাপ্ত মন্ত্রী জাভেদ আহমেদ খান নিজের মতামত রাখতে গিয়ে বললেন যে আমি বলব না কাকে ভোট দেবেন, তা সাধারণ মানুষই ঠিক করবে আগামী বিধানসভা নির্বাচনে কাকে ভোট দিলে সংবিধানকে মান্যতা দিয়ে স্বাধীনতাকে সুরক্ষিত করবে। প্রাক্তন অধ্যাপক ও শিক্ষাবিদ মহ: মনিরুজ্জামান সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই তাৎপর্যপূর্ণ আলোচনা সভায় নিজেদের মতামত তুলে ধরেন প্রাক্তন সাংসদ ও পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারপার্সন ডা: মুমতাজ সংঘমিতা, স্থানীয় সমাজসেবী ও ৬৬ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর ফৈয়াজ আহমেদ খান, শিক্ষাবিদ ও-আই আর এস সামসের আলম, বিশিষ্ট সমাজসেবী আতিফ সিদ্দিকী, শিক্ষক এস এম সামসুদ্দিন, সমাজসেবী রওশন আলি,সেখ আরিফ আলী ও শিক্ষক সেখ নাসিরউদ্দিন।