মারের বদলা মার, দলীয় কর্মীদের নির্দেশ দিলীপ ঘোষের

নন্দ দুলাল ভট্টাচার্য্য, হাকিকত নিউজ, বনগাঁ : মার খেয়ে কেউ ফোন করবেন না, ওরা দুটো দিলে চারটে দিয়ে আসবেন, দলীয় কর্মীদের নির্দেশ দিলীপ ঘোষের প্রতিদিনই কোথাও না কোথাও বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালাচ্ছে তৃণমূল। মারা যাচ্ছেন বিজেপি কার্যকর্তারা। তাই পাল্টা দাওয়াই দেওয়ার দাবি তুললেন দিলীপ ঘোষ।"খালি গায়ে, খালি হাতে কেউ বাড়ি থেকে বের হবেন না। আপনাদের মেরে দিয়ে কেউ দাদাগিরি করবে, চুপচাপ করে কেউ চলে আসবেন না। মার খেয়ে ফোনও করবেন না, তাহলে আর থানায় যাব না, হাসপাতলেও যাব না। ওরা দুটো দিলে চারটে দিয়ে আসবেন। পিঠে দাগ নিয়ে ওরা বাড়ি যাবে, হাসপাতালে যাবে, থানায় যাবে। আমরা যাব না।" শুক্রবার উত্তর ২৪ পরগনার গোপালনগর হাই স্কুল মাঠে বিজেপির এক জনসভায় কর্মীদের উদ্দেশ্যে এমনি নির্দেশ দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিনের এই সভা থেকে একের পর এক রাজ্য সরকার, সিপিএম ও কংগ্রেসকে আক্রমণ করেন তিনি। তিনি দাবি করেন তৃণমূল সাহায্য করছে সিপিএমকে। এখন পাড়ায় পাড়ায় তৃণমূল কর্মীরা সিপিএমের পতাকা লাগাচ্ছে। পার্টি অফিসের চাবি দিচ্ছে খোলা জন্য। প্রয়জনে চা খাওয়ার টাকাও দিচ্ছে। তিনি আরো দাবি করেন, এখন কানা সিপিএমের কাঁধে ভর দিয়ে চলছে ল্যাংড়া কংগ্রেস। দিদি প্রতিদিন সকাল সন্ধ্যা সিপিএমের জন্য কালিঘাটে পুজো দিচ্ছেন।এদিন তিনি বলেন, কোন ভদ্র মানুষ তৃণমূল করেনা। আমার কাছে এইমাত্র একটা খবর আসলো, দেখুন কিভাবে দিদির ঘর ভাঙছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search Videos