SECURITY AND ALLIED ওয়ার্কারস উনিয়নের জেনারেল সেক্রেটারি সুব্রত দাসের সাথে একটি সাক্ষাৎকার
নন্দ দুলাল ভট্টাচার্য, হাকিকত নিউজ, কোলকাতা : SECURITY AND ALLIED ওয়ার্কারস উনিয়নের (AITUC এফিলিয়েটেড ) জেনারেল সেক্রেটারি সুব্রত দাস, ব্যাঙ্ক এটিএম কন্ট্রাক্ট গার্ড দের কাজের নিরাপত্তা এবং ব্যাঙ্ক ম্যানেজমেন্ট দের এক রোখা মনোভাব আর শোষণ নিয়ে কথা বলতে গিয়ে বললেন যে আগে এটিএম কন্ট্রাক্ট গার্ড দের স্কিলড ওয়ার্কার হিসেবে বেতন দেয়া হতো কিন্তু এখন তাদের unskilled ওয়ার্কার হিসেবে বেতন অনেক কমিয়ে দেয়া হয়েছে । এই করোনা মহামারী তে এটিএম কন্ট্রাক্ট গার্ডরা নিরলস কাজ করে গেছেন কিন্তু ব্যাঙ্ক এর ম্যানেজমেন্ট তাদের কোনো রকম ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম ( মাস্ক, স্যানিটাইজার ) সরবরাহ করেন নি তাদের নিজের পকেটের পয়সা খরচা করে জোগাড় করতে হয়েছে। যেখানে করোনা মহামারীর জন্য প্রচুর শ্রমিক কাজ হারিয়েছেন এই দুর্যোগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ম্যানেজমেন্ট দুপুর ২টো থেকে রাত ১০টার শিফট বন্ধ করে দিচ্ছে এর ফলে প্রচুর এটিএম কন্ট্রাক্ট গার্ড কাজ হারাবেন। আমরা এই এক তরফা শ্রমিক বিরোধী মনোভাব কিছুতেই মেনে নেবো না এবং আগামী ১৯এ অক্টোবর পুরো পশ্চিম বঙ্গ জুড়ে ২৪ ঘন্টার কর্ম বিরতি পালন করা হবে এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মানাজেমেন্টের কাছে ডেপুটেশন আর স্মারকলিপি দেয়া হবে এতে যদি স্টেট ব্যাংকের আধিকারীরা না মানেন তা হলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।