ভারতবর্ষের সমস্ত রাজ্যের সিকিউরিটি এন্ড এলাইড ওয়ার্কাস দের নিয়ে অল ইন্ডিয়া ফেডারেশন তৈরির সিদ্ধ

নিজস্ব সংবাদদাতা ,হাকিকত নিউজ, হায়দ্রাবাদ : গত ৫ই ফেব্রুয়ারি থেকে তেলাঙ্গানা রাজের রাজধানী হায়দ্রাবাদ শহরে এআইটিইউসির অল ইন্ডিয়া কমিটির ন্যাশনাল কাউন্সিল মিটিং শুরু হয়েছিল এবং ৭ ই ফেব্রুয়ারি অনেক গুলো সিন্ধান্ত এই কাউন্সিল মিটিংয়ে নিয়ে মিটিং সমাপ্তি ঘোষণা করা হয়েছে। মিটিংয়ে অল ইন্ডিয়া লেবেলে যেকটি সিন্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলো সিকিউরিটি এন্ড এলাইড ওয়ার্কাস দের অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হবে আগামী ১২- ১৩ই নভেম্বর ২০২২ কোলকাতায়, এআইটিইউসির পশ্চিম বাংলার রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও সিকিউরিটি এন্ড এলাইড ওয়ার্কাস ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত দাস বলেন,পশ্চিম বাংলায় যে সমস্ত সিকিউরিটি কোম্পানি গুলোর অধীনে কন্ট্রাক্টচুয়াল কর্মী কাজ করে তাদের বেশির ভাগ কোম্পানির হেড অফিস দিল্লি,বম্বে, গুজরাট সহ বিভিন্ন রাজ্যে, আবার এমপ্লয়ার দের হেড অফিস বাংলার অনান্য রাজ্যে, সেই ক্ষেত্রে প্রিন্সিপাল এমপ্লয়ার এবং কন্ট্রাক্টরা এই খানে কর্মীদের ওপর অত্যাচার, শোষন, ছাঁটাই নামিয়ে এনে আন্দোলনের মুখে পরে অনেক ক্ষেত্রে হেড অফিসের দোহাই দিয়ে পার পাওয়ার চেষ্টা করে, কোনো কোনো ক্ষেত্রে আমরা সাফল্য পাই, আবার কোনো কোনো ক্ষেত্রে অসাফল্যের মুখে পরতে হয়,তাই এআইটিইউসি কেন্দ্রীয় কমিটি সিন্ধান্ত নিয়েছে ভারতবর্ষের সমস্ত রাজ্যের সিকিউরিটি এন্ড এলাইড ওয়ার্কাস দের নিয়ে অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স করে অল ইন্ডিয়া ফেডারেশন তৈরি করবে,এতে একটি শক্তিশালী অল ইন্ডিয়া ন্যাশনাল ফেডারেশন কমিটি তৈরি হবে, তাহলে কন্ট্রাক্টর বা প্রিন্সিপাল এমপ্লয়ার দের হেড অফিস ভারতের যে কোনো রাজ্যেই থাকুক না কেন তাদের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন সংগঠিত করা যাবে,এতে কর্মীরা সব দিক থেকেই উপকৃত হবে, পশ্চিমবঙ্গ এই ইউনিয়ন কয়েকটি ইউনিয়ন মিলিত ভাবে শ্রমিক ঐক্য মঞ্চ বানিয়ে প্রতিনিয়তই শ্রমিক স্বার্থে আন্দোলন সংগঠিত করছে, কিন্তু এটা শুধু একটি রাজ্যেই সিমিতো, তাতে কোম্পানি বা প্রিন্সিপাল এমপ্লয়ার এর হেড অফিস গুলো সুরক্ষিত থাকছে, এবং হেড অফিসের বাবুরা ব্রাঞ গুলোর ম্যানেজমেন্টের ওপর শ্রমিক শোষন ও ছাঁটাইয়ের সিন্ধান্ত গুলো বাস্তবায়িত করার জন্য নির্দেশ চাপিয়ে নিজেরা নিশ্চিন্তে ও আনন্দে থাকে,এই ফেডারেশন তৈরি হলে, কন্ট্রাক্টচুয়াল কর্মীদের আন্দোলন দেশব্যাপী আন্দোলনের রুপ নেবে, এমনকি সেক্টর অয়াইস অল ইন্ডিয়া ধর্মঘট করা যাবে, ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত দাস এই সিদ্ধান্ত কে স্বাগত ও সমর্থন জানিয়ে কোলকাতায় অল ইন্ডিয়া সিকিউরিটি এন্ড এলাইড ওয়ার্কাস ফেডারেশনের কনফারেন্স করার দায়িত্ব নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search Videos