তাজা খবর:
উত্তর ২৪ পরগনা সিপিআই (এম) এর জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তীর সাথে একটি সাক্ষাৎকার
নন্দ দুলাল ভট্টাচার্য, হাকিকত নিউজ, বারাসাত : আজ একটি একান্ত সাক্ষাৎকারে উত্তর ২৪ পরগনা সিপিআই (এম) এর জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দারিদ্র্য সূচক, ক্ষুধা সূচক, অসংগঠিত শ্রমিক, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ নিয়ে নিজের মতামত রাখলেন। স্বাধীনতার ৭৫ বছর পরেও শিক্ষা,স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান সাধারণ মানুষের যে মৌলিক চাহিদা এখনো অনেক গুলো পূরণ হয়নি। তিনি আরো যোগ করলেন যে উদারনীতির ফলে সাধারণ মানুষদের কথা না ভেবে শুধু মাত্র পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করা হচ্ছে যার ফলে সাধারণ মানুষদের ভুগতে হচ্ছে।