২০২৪ সালে পশ্চিম বঙ্গের দিকে সারা দেশ কি ভাবে তাকিয়ে থাকবে এটা ঠিক বোধগম্য হচ্ছে না – শমীক ভট্টাচার

বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউজ, কোলকাতা : বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বললেন দেশের মানুষ পশ্চিম বঙ্গের আর্ত সামাজিক পরিস্থিতির কথা জানেন, আইন শৃঙ্খলার পরিস্থিতির কথা জানেন, পশ্চিমবঙ্গে শিল্পায়ন সম্পর্কে যথেষ্ট সচেতন আছেন, কর্মসংস্থানের বিষয়টির সম্বন্ধেও তারা জানেন, ২০২৪ (2024) সালে পশ্চিম বঙ্গের দিকে সারা দেশ কি ভাবে তাকিয়ে থাকবে এটা ঠিক বোধগম্য হচ্ছে না। বিরোধীপক্ষের মুখ কে হবেন সেটা বিরোধীরাই ঠিক করবেন এটা নিয়ে বিজেপি কি বলতে পারে। তৃণমূল কংগ্রেস স্বগোষিত একটা নেতৃত্বের অবস্থান গ্রহণ করেছে তাদের গ্রহনযোগ্যতা কি আছে সেটা তো নির্বাচন এলে বোঝা যাবে। তৃণমূল কংগ্রেস তাদের ওয়ার্কিং কমিটির বৈঠক দিল্লী তে কেন আহমেদাবাদেও করতে পারে তাতে ভারত বর্ষের রাজনীতির কি পরিবর্তন হবে? কেও লুকিয়ে চুরিয়ে গিয়ে লাল কেল্লায় পোস্টার মেরে আসতে পারেন কিন্তু ১৫ আগস্ট লাল কেল্লার উপরে দাঁড়িয়ে জাতি কে সম্বোধন করতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search Videos