তাজা খবর:
ভবানীপুর উপনির্বাচনে সোমবার মনোনয়নপত্র জমা দিলেন প্রিয়াঙ্কা টিব্রিউয়াল
বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউজ, কোলকাতা : ভবানীপুর উপনির্বাচনে সোমবার মনোনয়নপত্র জমা দিলেন প্রিয়াঙ্কা টিব্রিউয়াল । প্রিয়াঙ্কা টিব্রিউয়াল কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রাক্টিসিং আইনজীবী। তিনি আদালতে পশ্চিমবঙ্গের ভোট-পরবর্তী হিংসার মামলা লড়ছেন। ২০২১ এন্টালি বিধান সভা নির্বাচনে পরাজিত হয়েছিলেন প্রিয়াঙ্কা তারপরও দল ভরসা রেখেছে তাঁর উপর এবং সর্বোপরি তিনি এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে লড়ছেন সুতরাং ভবানীপুর বাড়তি গুরুত্ব পাচ্ছেই। এদিন তাঁর সঙ্গে মনোনয়ন পেশের সময় ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির পর্যবেক্ষক সাংসদ অর্জুন সিং, দীনেশ ত্রিবেদী, রুদ্রনীল ঘোষ –সহ অনেকে । মনোনয়ন পেশের আগে গোল মন্দিরে গিয়ে পুজো দেন ভবানীপুরের বিজেপি প্রার্থী।