কৃষ্ণনগরে হলো তৃণমূল কংগ্রেসের বিশাল সমন্বয় যাত্রা

দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া : কৃষ্ণনগর শহরে হলো তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সমন্বয় যাত্রা। এদিন যাত্রার মিছিল কৃষ্ণনগর রাজবাড়ীর ময়দান থেকে শুরু হয়ে শতাধিক তৃণমূল কংগ্রেসের সমর্থকদের সঙ্গে নিয়ে সমন্বয় এর বার্তা দিয়ে কৃষ্ণনগর স্টেডিয়ামের সামনে গিয়ে শেষ হয়, এবং সেখানে একটি মঞ্চে পথসভা অনুষ্ঠিত হয়। এদিন মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নদিয়া জেলার সভাধিপতি রিক্তা কুন্ডু, কৃষ্ণনগর যুব তৃণমূলের সভাপতি জয়ন্ত সাহা, তেহট্ট এর বিধায়ক গৌরীশঙ্কর দত্ত ও আরও অন্যান্য নেতৃত্ব। এদিন মিছিলে পা মেলাতে দেখা যায় বিভিন্ন ধর্মের মানুষকে, মৌলবী, চার্চ এর ফাদার, বৈষ্ণব সাধুদের কে। যুব তৃণমূলের সভাপতি জয়ন্ত সাহা বলবো বলেন, "সমস্ত মানুষদের মধ্যে সমন্বয় এর বার্তা দিতে আজ আমাদের এই সমন্বয় যাত্রা, আমরা চাই আমাদের কর্মীদের মধ্যে সমন্বয় সৃষ্টি হোক"।

 
 
 
 

 
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search Videos