স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ম্যানেজমেন্ট এর ATM কর্মী ছাটাই এর বিরুদ্ধে শ্রমিক ইউনিয়ন দের অবরোধ
ডিজিটাল ডেস্ক, হাকিকত নিউজ, কোলকাতা : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ম্যানেজমেন্ট তাদের ATM থেকে B শিফট ( ২ থেকে ১০টা )এটিএম গার্ড পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। স্টেট ব্যাঙ্ক এর এক তরফা হটকারী সিদ্ধান্তের ফলে প্রচুর এটিএম গার্ড কাজ হারাবেন। এবং এই হটকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আজ (২১ ডিসেম্বরে ২০২০ ) স্টেট ব্যাঙ্কের রিজিওনাল হেড অফিস এর সামনে বিভিন্ন শ্রমিক সংগঠন গুলি এক জোটে আন্দোলনের ডাক দিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে সুব্রত দাস ( জেনারেল সেক্রেটারি - সিকিউরিটি এন্ড allied ওয়ার্কার্স ইউনিয়ন ) বললেন যে এটিএম গার্ড দের স্কীলড ওয়ার্কার থেকে unskilled ওয়ার্কার স্কেলে নামিয়ে আনা হয় কিন্তু unskilled স্কেলে থেকে তাদের skilled ওয়ার্কার এর কাজ করিয়ে নেয়া হচ্ছে। এখন আবার এটিএম গার্ড দের B- শিফট ( ২ থেকে ১০টা ) বন্ধ করে ছাঁটাই করা হচ্ছে আমরা এটা কোনো মতে মেনে নেবো না। যতক্ষণ স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ এই হটকারী সিদ্ধান্ত প্রত্যাহার না করে নিচ্ছে ততক্ষন আমাদের আন্দোলন চলবে।