তাজা খবর:
এবার বেলেঘাটা বিধান সভা আসনে সুনিশ্চিত বিজয় বিজেপি প্রার্থীর – পার্থ চৌধুরী (বিজেপির উত্তর কোলকাতার সাধারণ সম্পাদক)
নন্দ দুলাল ভট্টাচার্য, হাকিকত নিউজ, কোলকাতা : আজ বিজেপির উত্তর কোলকাতার সাধারণ সম্পাদক এবং বিগত ২০১৬ বিধান সভার বিজেপির প্রার্থী পার্থ চৌধুরী একটি সাক্ষাৎকারে বেলেঘাটা বিধান সভা নিয়ে নিজের মতামত রাখলেন। মূলত বেলেঘাটা বিধান সভার ৮ টি ওয়ার্ডে শাসক গোষ্ঠীর বিভিন্ন দুর্নীতির উপরে রেখাপাত করলেন তিনি আরো যোগ করলেন যে সাধারণ মানুষ এই সরকারের এবং শাসক গোষ্ঠীর কার্যকর্তাদের কার্যকলাপে তিতি বিরক্ত হয়ে গেছে I এই বারের বেলেঘাটা বিধান সভা আসনে বিজেপি প্রার্থীর জয় সুনিশ্চিত।